Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা দিয়েছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রী ঈসমাইল খাতিব বলেছেন, ইরানের শত্রুরা খামেনিকে হত্যার চেষ্টার পরিকল্পনা করছে।

তিনি বলেন, “শত্রুরা সুপ্রিম নেতাকে টার্গেট করতে চায়। মাঝে মাঝে গুপ্তহত্যার চেষ্টার মাধ্যমে। মাঝে মাঝে নাশকতার মাধ্যমে।”

আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে এ মুহূর্তে কোনো পরিকল্পনা করা হচ্ছে কি না সেটি স্পষ্ট করে বলেননি এ মন্ত্রী। ইরান সম্প্রতি প্রায়ই খামেনির ওপর হামলা নিয়ে বার্তা দিচ্ছে।

চলতি বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী ছিল। এই যুদ্ধের আগে আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা চালানো হতে পারে এমন বিবৃতি ইরান খুব কমই দিত।

গোয়েন্দামন্ত্রী বলেন, “যারা সুপ্রিম নেতার ক্ষতির জন্য কাজ করে। জেনে বা না জেনে, তারা আসলে শত্রুদের গুপ্তঘাতক হিসেবে কাজ করে।”

১২ দিনের ওই যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে প্রায় সবার ওপর হামলা চালায়। এরপর তেহরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করেও ইসরায়েল হামলা চালাতে চেয়েছিল বলে শোনা যায়। তবে এতে ভেটো দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সময় হামলার পরিকল্পনার কথা স্বীকার করেননি। তবে এ দখলদার বলেছিলেন, যদি খামেনির মৃত্যু হয় তাহলে যুদ্ধ থেমে যাবে।

অপরদিকে ট্রাম্প বলেছিলেন, খামেনি তাদের জন্য সহজ টার্গেট। কিন্তু তারা তাকে হত্যা করবেন না। অন্তত এ মুহূর্তে।

সূত্র: ইরনা, টাইমস অব ইসরায়েল

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

1

নতুন বছরে পুঁজিবাজারে প্রথম পতন, কমল লেনদেনও

2

ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

3

উষ্ণ সমুদ্র, অতিবৃষ্টিই এশিয়ায় ভয়াবহ বন্যার কারণ : বিজ্ঞানীর

4

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

5

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

6

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

7

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

8

‘খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন ইমরান খান’

9

১১তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

10

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

11

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

12

রাতভর হামলা: কিয়েভসহ আট অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, তাপ-পানি সরব

13

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

14

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

15

‘পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত, বাকিটা তাদের সিদ্ধ

16

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

17

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

18

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

19

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা হাইকোর্টের রুল

20