Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং টলিউডের কর্মসংস্কৃতি নিয়ে অকপট কথা বললেন এই অভিনেত্রী। 

বিশেষ করে বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন। ঠিক সেই সময়েই টলিউডের এই চিত্রনায়িকা জানালেন, দীপিকার অনেক আগেই তিনি মা হয়েছেন এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছেন। টলিউডে নাকি দৈনিক ২০ ঘণ্টা কাজ চলে এমন একটি প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিগঞ্জের পার্থক্য তুলে ধরেন। তার মতে, মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিগঞ্জে নেই। এখানে প্রযোজক, পরিচালক, নায়াক-নায়িকা কেউই তেমন সুবিধা পান না।
 
সবাইকে সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করতে হয়। তবে এই প্রসঙ্গে শুভশ্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তার কথায়, ‘যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তা হলে বলব কোনও দিন কোনও সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।’

তিনি আরও বলেন, ‘সবাই জানেন, আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্তাবলি অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক, প্রযোজকেরা। আমি কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় অবধিই কাজ করি। তা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনও কাজ থেকে বাদ পড়েছি, এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

1

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

2

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

3

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

4

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

5

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

6

আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে :

7

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

8

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি

9

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

10

আমিরসহ জামায়াতের শীর্ষ নেতারা এগিয়ে

11

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

12

জুলাই শহীদের বোনের উপহারে চোখের পানি ধরে রাখতে পারলেন না ফখর

13

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

14

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

15

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

16

স্বামীর পরকীয়া নিয়ে সরাসরি মুখ খুললেন গোবিন্দের স্ত্রী

17

আঙুলে ভোটের ছাপ, নির্বাচনের ছবির ট্রেন্ডে তারকারা

18

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

19

নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে: মির্

20