Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিল্পার আপত্তিকর ছবি প্রকাশ, নিলেন বড় পদক্ষেপ

বিনোদন ডেক্স : প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃতি, পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বোম্বে হাইকোর্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো থেকে দ্রুত ওইসব আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। 

শিল্পা শেঠির দায়ের করা অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্যান্য প্রযুক্তির সহায়তায় তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, ভিডিও এবং ডিজিটাল বই তৈরি করা হয়েছে। এসব কন্টেন্ট বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ায় তার ব্যক্তিগত জীবন এবং সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আদালতের কাছে নিজের ব্যক্তিগত সুরক্ষা এবং এসব অপতৎপরতা বন্ধের আবেদন জানান।

মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা পুরো বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন। আদালত তার পর্যবেক্ষণে জানায়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন এভাবে জনসমক্ষে আনা বা বিকৃত করা দণ্ডনীয় অপরাধ। বিচারপতি বলেন, নারী বা পুরুষ কাউকেই এভাবে জনসমক্ষে হেনস্তা করার অধিকার কারও নেই।

শিল্পা শেঠির পক্ষ থেকে জমা দেওয়া বিকৃত ছবির স্ক্রিনশটগুলো পর্যালোচনার পর আদালত ডিজিটাল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে সেই সব আপত্তিকর লিঙ্ক ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

1

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

2

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

3

আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস করল মার্কিন-সিরীয় যৌথ বাহিনী

4

এ বছরই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!

5

আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

6

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

7

ইমাম ও খতিবদের পেছনে ছিলাম, থাকবো: জামায়াত আমির

8

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

9

যুক্তরাষ্ট্রের হাতে বাবার আটকের ঘটনায় যা বললেন মাদুরোর ছেলে

10

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

11

জলপাই বাগানে প্রকৃতির সজীবতায় বুবলী

12

পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

13

এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

14

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

15

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টে

16

মেঘলা থাকবে ঢাকার আকাশ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

17

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

18

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

19

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

20