Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ১৯ নভেম্বর ২৮ বছর বয়সি এ জ্যামাইকান সুন্দরী দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে।

মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েল হেনরির অবস্থা এখনো স্থিতিশীল নয়। চিকিৎসকের বিশেষজ্ঞ দল ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চালাচ্ছে। এ সময় হাসপাতালে গ্যাব্রিয়েলের পাশে ছিলেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। গ্যাব্রিয়েল হেনরির দুর্ঘটনার পর সংগঠনের পূর্ববর্তী বিবৃতিতে জানানো হয়েছিল, গ্যাব্রিয়েলের আঘাত প্রাণঘাতী নয়।

তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে। সংগঠনটি জ্যামাইকা এবং বিশ্বের নানা প্রান্তে থাকা সমর্থকদের গ্যাব্রিয়েল হেনরির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। এর পাশাপাশি কোনো ধরনের গুজব, ভুল তথ্য কিংবা নেতিবাচক মন্তব্য সামাজিকমাধ্যমে না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকার আহ্বানও জানিয়েছে তারা।এদিকে গ্যাব্রিয়েলের বোন ফিলিসিয়া হেনরি বলেন, গ্যাবির শারীরিক উন্নতি যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। তবু হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

1

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

2

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

3

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ

4

গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করুন: ট্রাম্পকে ডেনিস প্র

5

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

6

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ২১ জানু

7

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

8

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

9

ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

10

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

11

৬ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন

12

শ্বশুরবাড়িতে মোহনীয় লুকে মুগ্ধতা ছড়ালেন মধুমিতা

13

বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন রাশমিকা

14

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

15

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ

16

নতুন সরকারের কাছে কী প্রত্যাশা জ্যোতির?

17

রমজানের তাৎপর্য

18

ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মি

19

আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫

20