Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পাকিস্তানি অভিনেতা উমর আলম। নববধূর নাম ফিজা মাসরুর। শনিবার (২৪ জানুয়ারি) তাদের বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে নবদম্পতির নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের পর নবদম্পতির বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদেরও এ জুটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে। বিয়েতে উমর আলমের পরনে ছিল হালকা নীল রঙের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে একটি ডিজাইনার কোট। অন্যদিকে, কনে ফিজা মাসরুর বেছে নেন সোনা ও রূপার সূক্ষ্ম নকশায় সজ্জিত ধুলো গোলাপি রঙের পোশাক। 

পরবর্তীতে এই দম্পতি ইনস্টাগ্রামে বিয়ের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেন, যার মধ্যে সমুদ্রতীরে তোলা একটি ফটোশুট বিশেষভাবে অনুরাগীদের নজর কেড়েছে। অনুষ্ঠানে তারকাদের মধ্যে শাজিয়া ওয়াজাহাত, ওয়াজাহাত রউফ, হাসান রিজভি ও হিনা মীরসহ একাধিক শোবিজ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে এক বিমান ভ্রমণের সময় উমর আলম ফিজা মাসরুরকে বিয়ের প্রস্তাব দেন, যার ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

1

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

2

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

3

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

4

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

5

মার্চে কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা

6

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

7

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

8

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

9

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন

10

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬

11

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

12

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

13

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

14

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বাম জোট

15

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

16

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

17

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আ

18

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

19

বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

20