Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই নতুন প্লেব্যাক গান না গাওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন অরিজিৎ সিং। হিন্দি সিনেমার অসংখ্য জনপ্রিয় প্রেমের গানের কণ্ঠস্বর যখন জানালেন তিনি আর নতুন প্লেব্যাক প্রজেক্ট নেবেন না, তখন স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা-কল্পনা। এবার সেই সিদ্ধান্তের সম্ভাব্য কারণ নিয়ে মুখ খুললেন নির্মাতা অনুরাগ কাশ্যপ।

 
এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, বারবার একই ধরনের গান গাওয়ার ক্লান্তিই হয়তো অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। তার ভাষায়, “সে একই জিনিস বারবার গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়েছিল। সবসময় ব্রেকআপের গান। অথচ মানুষটা ভীষণ প্রতিভাবান।”
 
 
 
অনুরাগ আরও মনে করিয়ে দেন, অরিজিৎ শুধু গায়ক নন-তিনি সুরকার ও নির্মাতাও। পাগলট ছবিতে সানিয়া মালহোত্রার অভিনীত চরিত্রের জন্য সংগীত পরিচালনাও করেছেন তিনি। নিজের শহরের সঙ্গে যুক্ত থাকা, ব্যক্তিগত জীবন আড়ালে রাখা-সব মিলিয়ে তিনি অন্য ধারার শিল্পী। “হার্টব্রেক গানই তার সব নয়” মন্তব্য অনুরাগের।
 
পরিচালকের কথায়, সত্যিকারের শিল্পীরা আত্মা দিয়ে কাজ করেন। কিন্তু যদি তাদের নির্দিষ্ট ছাঁচে বেঁধে দেওয়া হয়, তবে নতুন কিছু আবিষ্কারের সুযোগ কমে যায়। অরিজিৎ নিজের শর্তে কাজ করতে চান বলেই হয়তো এই সিদ্ধান্ত।
 
গত ২৭ জানুয়ারি সামাজিক মাধ্যমে এক পোস্টে অরিজিৎ নিজেই জানান, তিনি আর নতুন প্লেব্যাক কাজ গ্রহণ করবেন না। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘদিনের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সফর তার জন্য দারুণ ছিল।
 
রিয়েলিটি শো ফেম গুরুকুল দিয়ে পরিচিতি পাওয়া অরিজিৎ বলিউডে আত্মপ্রকাশ করেন ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গান দিয়ে। তবে জাতীয় পর্যায়ে আলোড়ন তোলেন ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গানে। এরপর ‘চান্না মেরেয়া’, ‘রাবতা’, ‘কেশরিয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘তেরা ইয়ার হুঁ ম্যাঁয়’, ‘তুঝে কিতনা চাহনে লাগা’সহ অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি।
 
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে রোমান্টিক গানের সমার্থক হয়ে ওঠা এই কণ্ঠস্বর এখন হয়তো নতুন সৃষ্টিশীল পথে হাঁটতে চান। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানো তাই অনেকের মতে বিদায় নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি

1

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

2

নাগা চৈতন্যর বিপরীতে ‘এনসি২৪’-এ নায়িকা মীনাক্ষী চৌধুরী

3

বাংলাদেশের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ বিদেশি পর্যবেক্ষকদের

4

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

5

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

6

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

7

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

8

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

9

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

10

সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন

11

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টে

12

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

13

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

14

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

15

গণহত্যাকারী নেতারা মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ: শফিকুল আলম

16

ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ

17

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

18

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

19

এক লাখ রুপির স্কুটারকে ২১ লাখ জরিমানা!

20