Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীঘি-ভাবনাকে নিয়ে ওয়েব সিনেমায় ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক : এবার দুই নায়িকা নিয়ে নির্মিত ওয়েব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা ইরফান সাজ্জাদ। যদিও এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এর শুটিং শুরু হয়েছে। ইরফানের সঙ্গে থাকা বাকি দুই অভিনয়শিল্পী হলেন আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদীন দীঘি। দুজনেই বড়পর্দার নায়িকা হিসেবে সুপরিচিত।

ডার্ক থ্রিলার ঘরানার গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছেন সুমন ধর।। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গল্পে চরিত্রের প্রয়োজনে যাদের মনে হয়েছে, তারাই এই ছবির অভিনয়শিল্পী। প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজটা করছি। ঠিকঠাকভাবে শেষ করে মুক্তি দিতে চাই।’ অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘বরাবরই আমার ডার্ক থ্রিলার ধাঁচের গল্প খুবই পছন্দের। এই ধরণের গল্প দেখার ক্ষেত্রে যেমন প্রাধান্য থাকে, তেমনি অভিনয়ের প্রস্তাব পেলেও না করিনা। আমার চরিত্রের অনেকগুলো স্তর আছে, মনে হয়েছে অভিনয় করার অনেক সুযোগ আছে। কয়েকদিনের শুটিং আমার জন্য বেশ উপভোগ্য ছিল।’

দীঘির সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা বলেন, ‘ভাবনার সঙ্গে আমার বেশ কয়েকটি কাজ করা হয়েছে, সে খুবই ভালো অভিনয়শিল্পী। মন দিয়ে কাজ করে, সহশিল্পী হিসেবেও বেশ সাপোর্টিভ। আর দীঘির সঙ্গে প্রথমবার কাজ করছি, তাকেও সহশিল্পী হিসেবে দারুণ মনে হয়েছে। আনন্দ নিয়েই কাজটা করছি।’এর আগেও সুমন ধরের একাধিক ওয়েব ফিল্মে কাজ করা দীঘি নির্মাতার প্রশংসা করে বলেন, ‘সুমনের প্রতিটা গল্পই ভিন্নরকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। তা ছাড়া ওর সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটা সাচ্ছন্দ্য আছে।’ উল্লেখ্য, দীঘি ইতোমধ্যেই সুমনের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। 

নতুন ছবি প্রসঙ্গে আশনা হাবিব ভাবনা বলেন, ‘এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। গল্পটা খুবই চমৎকার। চরিত্র সম্পর্কে ধারণা দিতে খুব শিগগিরই পোস্টার প্রকাশ করা হবে। আর আমি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করছি।’ বর্তমানে এই অভিনেত্রীর ‘যাপিত জীবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে, দুই নায়িকা এক নায়ক নিয়ে এই ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বলে জানা গেছে। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

1

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

2

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

3

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

4

সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কেন অভিনয় করতে ভয় পান ‘বুম্বাদা’

5

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

6

‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম কত জানেন কি?

7

হুমকির মুখে আলোচনা যায় না

8

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

9

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

10

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়

11

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

12

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

13

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

14

অ্যানথ্রপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাজ বন্ধের নির্দেশ

15

নৈশভোজে অংশ নিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী

16

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনেই এলো ৫০ কোটি ডলার রেমিট্যান্স

17

২০ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

18

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

19

বার্সার রেকর্ড ১৬ আর রিয়ালের ১৪তম স্প্যানিশ সুপার কাপের লড়াই

20