Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘তানজিন তিশার বিরুদ্ধে জিডি করতে বাধ্য হয়েছি’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা একের পর এক বিতর্কে জড়াচ্ছেন। কিছুদিন আগে এক নারী উদ্যোক্তা প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছেন। সেই সমালোচনা না থামতেই এবার নতুন অভিযোগ উঠলো অভিনেত্রীর বিরুদ্ধে।

রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। জিডি নম্বর- ৯৮৫, তারিখ ১২ নভেম্বর ২০২৫।

এ বিষয়ে তানজিন তিশার সাথে যোগাযোগ করলে জিডি হয়েছে শুনে হাসলেন তিনি। বললেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। চক্রটাই এসব করছে। সব জেনে তারপর আপনাদের বলতে পারবো।’

সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার আয়েশাহ সানায়া তানজিন তিশার বিরুদ্ধে জিডিতে উল্লেখ করেন, তানজিন নাহার তিশা ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি এখনো তা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এমনকি প্রাণনাশের ভয় দেখান।

সানায়া অভিযোগ করেন, ‘তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন, তবে ফেরত পেতে সবসময়ই অনেক অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার একটি শাড়ি নিয়ে আর ফেরত দিচ্ছেন না। বরং উল্টো হুমকি দিচ্ছেন। এখন আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’তিনি আরও বলেন, ‘তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মানসম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

1

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

2

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

3

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

4

অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের ম

5

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়া

6

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

7

২০২৬ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে, মনে করেন অধিকাংশ রাশিয়ান

8

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

9

২ গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে মেসি জেতালেন জোড়া গোল করে

10

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রা

11

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

12

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

13

এক লাখ রুপির স্কুটারকে ২১ লাখ জরিমানা!

14

যেসব ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ

15

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

16

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

17

এবার কোন দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে, জানালেন ট্রাম্প

18

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

19

হলফনামায় যা বলছে সারজিস আলমের সম্পদ বিবরণ

20