Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্রী আটক

ডেস্ক নিউজ :নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ইশতেহারের দোহাই দিয়ে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিপুল পরিমাণ ছাপানো অবৈধ ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনা। 

ভুক্তভোগীরা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই রাসেল ও তার স্ত্রী কাশিপুর ইউনিয়নের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় প্রচার শুরু করেন। তারা নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে ‘জিসান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সহজ-সরল নারীদের কাছে টাকার বিনিময়ে এই ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি করেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে তারা কমপক্ষে ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা দরে একেকটি কার্ড বিক্রি করেছেন।

তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এই কার্ড দেখালে প্রতি মাসে ১ হাজার ২৮৫ টাকায় চাল, ডাল, তেল, মাংসসহ বিভিন্ন পণ্য কেনা যাবে। সোমবার সকালে তাদের ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও কার্ড নেওয়া ক্রেতারা পণ্য পাননি। একপর্যায়ে তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। পরে ভুক্তভোগী নারীরা একত্রিত হয়ে অভিযুক্ত জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

জুলেখা বেগম নামে এক ফ্যামিলি কার্ড ক্রেতা বলেন, ‘আমাদের বলা হয়েছিল সরকারিভাবে কোম্পানি থেকে এসব কার্ড দেয়া হচ্ছে। আমরা সকাল ১০টা থেকে অপেক্ষা করছি। কার্ড দেবে বলে বসিয়ে রাখে। পরে তাকে ফোন দিলে ফোনও ধরেনি।’ 

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, ‘রাসেল ওরফে জিলানি নামে কাউকে আমি চিনি না। সে আমাদের দলের কেউ না। যে এই ফ্যামিলি কার্ড বিক্রি করছে, নিঃসন্দেহে সে একজন প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেয়া উচিত। আমরা দলের ভাবমূর্তি নষ্ট হতে দিব না।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, অভিযুক্ত রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনাকে আটক করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিপুল পরিমাণ ছাপানো অবৈধ ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির ক্যালেন্ডারে বুধবার প্রথম রোজা: কী বলছেন জ্যোতির্বিদরা

1

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

2

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

3

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

4

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

5

তবে কী ডি লিখটই কুফা?

6

২০১৮ সালের নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

7

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

8

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

9

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

10

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জোবাইদা

11

নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কী?

12

যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরাইল?

13

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

14

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

15

উপজেলা আওয়ামী লীগ নেতার ৭ কোটি টাকার অবৈধ সম্পদ!

16

হাসিনা যাদের মায়া করে নাই, তাদের উচিত না হাসিনার জন্য মায়া দ

17

বিএনপিকে ভোট দিলে জুলুম-অত্যাচার বাংলার মাটিতে থাকবে না- ডা:

18

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদে

19

খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের

20