Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরে ওয়ার্ড বিএনপির সভাপতির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ধর্নাঢ্য ব্যক্তির বিরুদ্ধে। জমি দখল করেই তিনি খ্যান্ত হয়নি। সেই জমি দখলে নিয়ে ‘জব্বার পল্লী গণকবরস্থান’ নামে স্থাপনা নির্মানের কাজও অব্যাহত রাখা হয়েছে। সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।

সখিপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম মুন্সী অভিযোগ করে বলেন, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা চর সখিপুর মৌজায় আসলাম মুন্সী, আক্তার মুন্সী, আফসার মুন্সী ও আফজাল মুন্সীদের পৈত্রিক সম্পত্তির ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে পাকা স্থাপণা নির্মাণ শুরু করেছেন তাদের চাচাতো ভাই শিল্পপতি শাহজাহান মুন্সী।ভুক্তভোগীরা আরো জানায়, শাহজাহান মুন্সী একজন শিল্পপতি ও প্রভাবশালি ব্যক্তি। প্রভাব ও অর্থের বিনিময়ে সকল মহল নিয়ন্ত্রণ করে সে। আমাদের জমি দখলের ক্ষেত্রেও তাই করেছেন শাহজাহান মুন্সী। বাধা দিতে গেলে শাহজাহান মুন্সীর ভাতিজা সুমন মুন্সী তার নিয়ন্ত্রিত লোকজন নিয়ে প্রভাব বিস্তার করে। বিষয়টি সখিপুর থানা পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে কোন সুরাহা না করে চলে যায় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে শাহজাহান মুন্সির ভাতিজা সুমন মুন্সি বলেন, ওয়ারিশদের কাছ থেকে ৫৬ শতাংশ জমি ক্রয় করেছি। সেই জমির ২০ শতাংশের মধ্যে জব্বার পল্লী গণকবরস্থান নির্মাণ কাজ শুরু হয়েছে। এর বাহিরেও আমাদের ক্রয়কৃত ৩৬ শতাংশ জমি রয়েছে। জমি দখল নয় বরং ক্রয়কৃত জমি একটি অংশে কাজ চলছে। ঈদের পরে স্থানীয় মুরব্বীদের সহায়তা নিয় অবশিষ্ট ৩৬ শতাংশ জমি বুঝে নিব। আজ যারা অভিযোগ করেছেন তাদের জমি পাশেই অক্ষত রয়েছে। তারা এলাকায় একটা গণকবরস্থান চায় না। তাই বিভিন্ন উপায়ে কাজ বন্ধের পায়তারা করছে।

এবিষয়ে সখিপুর থানার উপ-পরিদর্শক মজিবর বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। উভয় পক্ষকে স্থানীয় ভাবে শান্তি রক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

1

সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনা নষ্ট করেছে: শাহিন

2

ঐকমত্যের বাইরে কিছু ছাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখর

3

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

4

গ্রিনল্যান্ড ইস্যুতে ‘চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি’ ডেনমার্

5

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

6

দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন

7

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

8

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

9

সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

10

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা কত, কিনবেন যেভাবে

11

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

12

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধা

13

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

14

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

15

আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব: ঐন্দ্রিলা

16

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

17

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

18

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

19

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

20