Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গৃহকর্মীকে আসামি করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

সোমবার শাহজাহান রোডের ওই বাসায় ৪৮ বছর বয়সী লায়লা আফরোজ এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গলা কেটে খুন করা হয়। মোহাম্মদপুর থানার ওসি বলেন, “মামলায় গৃহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ওই গৃহকর্মী হত্যার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গৃহকর্মীর নাম আয়েশা বলে জানা গেলেও সেটা তার প্রকৃত নাম কিনা নিশ্চিত হওয়া যায়নি।"

মামলার এজাহারে আজিজুল ইসলাম লিখেন, ‘আমি পেশায় একজন শিক্ষক। বর্তমানে শাহজাহান রোডের বাসা নং-৩২/২/এ (৭/বি) ফ্ল্যাটে থাকি। গত চারদিন আগে আসামি (আয়েশা) আমার বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সোমবার ৮ ডিসেম্বর সকাল অনুমান ৭টার সময় আমি আমার কর্মস্থল উত্তরায় চলে যাই। আমি আমার কর্মস্থলে উপস্থিত থাকা অবস্থায় আমার স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই।’

আরও লেখেন, ‘পরবর্তীকালে আমি নিরূপায় হয়ে বেলা অনুমান ১১টার সময় বাসায় ফেরত এসে দেখতে পাই, আমার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা রক্তাক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং আমার মেয়ের গলার ডান দিকে কাটা গুরুতর অসুস্থ অবস্থায় মেইন গেটের দিকে পড়ে আছে। আমার মেয়ের ওই অবস্থা দেখে তাকে উদ্ধার করে পরিছন্নকর্মী মো. আশিকের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখতে পাই, উল্লিখিত আসামি (গৃহকর্মী আয়েশা) সকাল ৭টা ৫১ মিনিটে কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটের সময় আমার মেয়ের একটি মোবাইল, একটি ল্যাপটপ স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী (সঠিক পরিমাণ স্মরণ নাই) নিয়ে যায়।’

‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমি নিশ্চিত হই, অজ্ঞাত কারণে সকাল ৭টা ৫১ থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় আমার স্ত্রী ও মেয়েকে ছুরি অথবা অন্য কোনও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করেছে’ এজাহারে লেখেন মামলার বাদী। এদিকে, আসামিকে গ্রেপ্তারের বিষয়ে শিগগিরই ‘নতুন তথ্য’ দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদপুর থানার ওসি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

1

আজকের মুদ্রার রেট: ১ মার্চ ২০২৬

2

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

3

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

4

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

5

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

6

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

7

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

8

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার

9

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

10

ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী

11

প্রথম ইনিংসে কত রান করতে চায় বাংলাদেশ?

12

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

13

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

14

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

15

গাজায় এপ্রিলেই এক হাজার সৈন্য পাঠাচ্ছে ইন্দোনেশিয়া?

16

দুইদিনে ইসিতে ১৬৪ আপিল

17

প্রধান উপদেষ্টাকে শ্রীলংকা প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তা

18

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

19

ত্রিপুরায় পূজা ও মেলার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা, ইন্টা

20