Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

এম এ রহিম চৌগাছা( যশোর) : যশোরের হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম জেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবক যশোর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি বলেন, উন্নত বিশ্বে হোমিওপ্যাথ নিয়ে গবেষণা আছে। পাবলিকেশন আছে। আমাদের দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার। এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন দরকার। উন্নত বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। হোমিওপ্যাথ ও এলোপ্যাথিক ব্যবস্থাকে একে ওপরের প্রতিদ্ব›িদ্ব না ভেবে সহযোগী ভাবলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নি বডির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি যশোর-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের। তিনি তার বক্তৃতায় বলেন, লাগাবেন চুক্কা তেতুল গাছ আশা করবেন মিস্টি আঙ্গুর। এটা ভুল। স্বাস্থ্য খাতের মোট বাজেটের কত শতাংশ বাস্তবায়ন হয় তার হিসাব জনগণকে দেয়া হয় না। ২৪ এর বিপ্লবের পর সুযোগ এসেছে ব্যবস্থা বদলের। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবর্তনের সুযোগ এসেছে। এজন্য মানুষ নতুন নেতৃত্বের অপেক্ষায়।

সভায় অন্যান্যের আলোচনা করেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুরে আলী নুর মামুন, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন, প্রবীন শিক্ষক ড. মোস্তাফিজুর রহমান, ডা. আবুল বাশার, ডা. আবু হাসান জাহিদ, ডা. ফয়সাল আহম্মেদ প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশত হোমিওপ্যাথিক পুরুষ ও নারী হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

1

একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

2

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

3

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী

4

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

5

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

6

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

7

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

8

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

9

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

10

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পা

11

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

12

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষে

13

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন কমিটি

14

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

15

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

16

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

17

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

18

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

19

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

20