Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

নিউজ ডেক্স : হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনার মানুষ। পদ্মা-যমুনা নদী তীরবর্তী পাবনা অঞ্চলে শীতের তীব্রতা ক্রমশ বেড়ে চলেছে। ঘন কুয়াশা, কখনো কুয়াশা বৃষ্টি এবং হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সোমবার (৫ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। 

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্বেক্ষক নাজমুল হোসেন জানান, গত দু’সপ্তাহ ধরে তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি থেকে ৯ বা ১০ ডিগ্রিতে ওঠানামা করছিল। ৩১ ডিসেম্বর থেকে তাপমাত্রার পারদ আরো নিচে নামতে থাকে। সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি। 

নাজমুল হোসেন আরও জানান, আজ এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ২ জানুয়ারি তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি। এমতাবস্থায়  এই হাড় কাঁপানো শীতে পদ্মা-যমুনা নদীর চরাঞ্চলের ২ লক্ষাধিক মানুষসহ অন্তত ৭ লক্ষাধিক মানুষ কষ্ট পাচ্ছেন। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শীতে কাজ করতে না পারায় মানবেতর দিন যাপন করছেন তারা। শীতের কবল থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের জন্য। এছাড়াও প্রধান প্রধান সড়কগুলোতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

জানা যায়, শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগে শিশু এবং বয়:বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। গত দুদিনে পাবনা জেনারেল হাপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ শতাধিক শিশু ও বয়স্ক মানুষ ভর্তি হয়। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ১৫০ জন শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলার উপজেলা স্বাস্থ্য কমপেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ বেড়েছে। এদিকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ গরম কাপড় কিনতে শহরের পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটি আবেদন

1

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

2

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

3

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

4

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

5

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

6

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর : ইসি সচিব

7

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

8

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

9

নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭

10

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

11

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

12

নেইমারের প্রাক্তনের প্রেমে মজেছেন শন মেন্ডেজ

13

মেয়ে-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

14

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন

15

১৮ মাস পর নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান

16

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

17

যেসব আমলে অর্থবহ হয় মাহে রমজান

18

বিশ্বকাপে কেনো মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি?

19

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

20