Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী হিসেবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে জোনায়েদ সাকি

ডেস্ক নিউজ : বিএনপি সরকারের মন্ত্রিসভাতে অর্থ মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে ৫৫ হাজার ৩৬৬ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।

জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামের মাসুদা খানম ও প্রয়াত মো. ফজলুর রহমানের ছেলে। তার স্ত্রীর নাম তাসলিমা আখতার। জোনায়েদ সাকির পুরো নাম মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি ১৯৭৩ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়জীবনেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন।

শ্রমিক ও সামাজিক আন্দোলন থেকে উঠে আসা কর্মীদের নিয়ে ২০০২ সালের ২৯ আগস্ট জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ২০১৬ সালের ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক সম্মেলনে তিনি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কেনো মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি?

1

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

2

আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না: জ্যোতির্ময়ী

3

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

4

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

5

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

6

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

7

বাবাকে নিয়ে মুখে কুলুপ সালমানের! আমির কোন তথ্য প্রকাশ করল?

8

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

9

‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’

10

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

11

কোচের বিদায়ে রশিদের আবেগাপ্লুত বার্তা

12

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

13

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

14

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

15

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

16

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

17

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

18

পাকিস্তানি প্লেয়ার ইস্যুতে আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক ক

19

সৃষ্টিকুলের সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে

20