Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

ডেস্ক নিউজ : পবিত্র রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সূচি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিষ্টাব্দ) সালের রমজান মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিপিএস) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নতুন সময় অনুযায়ী চলবে।

নতুন সময়সূচি একনজরে:

  • হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি): সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে এবং দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে।

  • রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম): দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে এবং দুপুর ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।

  • আরটিজিএস লেনদেন: সাধারণ গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেনের সুযোগ থাকবে।

  • আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার: ব্যাংকগুলো নিজেদের মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত লেনদেন করতে পারবে। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই সময় বিকেল ৩টা পর্যন্ত।

বিইএফটিএন (BEFTN)-এর তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী অপরিবর্তিত থাকবে। রমজান মাস শেষ হওয়ার পর চেক নিষ্পত্তির সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

1

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

2

সংবিধানে পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুন

3

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপ

4

যে পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানাল ইসলামিক ফাউন্ডেশন

5

এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

6

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো, প্রতিপক্ষ কা

7

নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প!

8

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

9

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে কি শুনেছিলেন তামিম?

10

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

11

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

12

ছেলের কোলে চেপে ভোট দিলেন শতবর্ষী শুনাভান

13

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

14

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

15

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল সোনার দাম

16

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

17

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

18

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

19

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

20