Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তে ভাইরাল

ডেস্ক নিউজ : বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি এবং ছবিও পোস্ট করেন। এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট করেন জাইমা। সে পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন। জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

পোস্টের শেষ দিকে জাইমা রহমান দেশ, জাতি এবং নিজের বাবাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

1

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

2

আটোয়ারীতে মনোসেক্স তেলাপিয়ার আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ক প্রশি

3

একনেকে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন

4

নেত্রকোণায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

5

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, লড়বেন ঢাকা-৮ আসনে

6

চলতি হিসাব ঋণাত্মক, বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি

7

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

8

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

9

সোনার দামে নতুন রেকর্ড, আজ থেকেই কার্যকর

10

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

11

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

12

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

13

সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

14

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

15

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

16

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কী বলছে রাশিয়া?

17

আহান শেঠি-জিয়া শংকরের গুঞ্জনময় প্রেমের উত্তাপ নেটদুনিয়ায়

18

দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি

19

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গল

20