Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, করা হবে। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিযয়ে শঙ্কা তৈরি হয়। তিনি বলেন, ১৬-১৭ বছরের নির্বাচন হয় না, এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।

আসামিদের জামিন দেওয়ার ব্যাপারে আইন উপদেষ্টা আরও বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর অনেক ক্ষেত্রে নির্ভর করে না। পুলিশ কি রিপোর্ট দিচ্ছে তার ওপরও নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে, এরকম হলে ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে।
 
তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি বেশি জামিন হয়, সেক্ষেত্রে আমরা আতঙ্কিত হবো। তিনি বলেন, একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে, যাতে আদালতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। সুফল অবশ্যই জনগণ পাবে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

1

শাস্তি পাচ্ছেন না ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি

2

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

3

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

4

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

5

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

6

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

7

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

8

গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি ‘সংকটাপন্ন’: জাতিসংঘ

9

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

10

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

11

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

12

সপ্তাহব্যাপী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ৩২৫

13

আজকের স্বর্ণের দাম: ১ মার্চ ২০২৬

14

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

15

জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

16

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

17

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

18

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট

19

ওয়াসিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

20