Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম

লাইফ ষ্টাইল ডেস্ক : হালকা শীতে সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু খাবার থাকলে বিষয়টি বেশ ভালোই জমে। ফিশ ফ্রাই, ফিশ চপ, শিঙাড়া কিংবা ডিমের ডেভিল খেতে বরাবরই ভালোবাসেন অনেকে। তবে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখের বাড়বাড়ন্তের ফলে লোভ হলেও ভাজাপোড়া থেকে দূরে থাকেন অনেকেই।

 
তবে তেলেভাজা স্বাস্থ্যকর করারও উপায় আছে।
 
তেলেভাজাকে কখনোই স্বাস্থ্যকর খাবার বলা যায় না। তেলে ভাজা খাবার বেশি খেলে অতিরিক্ত পরিমাণে স্নেহ পদার্থ শরীরে প্রবেশ করে। দোকানে যে ধরনের তেল ব্যবহার করা হয়, তা মোটেই স্বাস্থ্যকর নয়।
 
কিন্তু বাড়িতে ভাজাভুজি করলে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা যায়। ভাজাভুজি মুচমুচেও হবে আর তেলও কম টানবে, এমনটা চাইলে কাজে লাগতে পারে এক চিমটি লবণ।
 
চপ, শিঙাড়া, ফিশফ্রাই হোক বা লুচি, ডুবো তেলে না ভাজলেই নয়। তবে তেল গরম করার সময় তার মধ্যে এক চিমটি লবণ ফেলে দিলে ম্যাজিক হতে পারে। ভাজাপোড়া মুচমুচে হয় না বলে যারা আফসোস করেন, তাদের জন্য এই টোটকা দারুণ কাজে আসতে পারে।
 
গরম তেলে লবণ দিয়ে তার পর ভাজাভুজি দিলে তা অনেক বেশি মুচমুচেও হয়, আর ভাজাগুলো ভাজতে সময়ও অনেকটা কম লাগে। লুচি ভাজার সময়েও তেলের মধ্যে লবণ দিয়ে দেখতে পারেন। লুচি ভাজার পর তুলতে গিয়ে অনেক সময়েই সঙ্গে অনেকটা তেল উঠে আসে, তেলে লবণ দিয়ে দিলে কিন্তু লুচির গায়ে বাড়তি তেল লেগে থাকবে না। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায়

1

১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

2

কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্কের পুনর্গঠন

3

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

4

বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা: মুফতী রেজা

5

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব : মন্ত্রিপ

6

ইংল্যান্ডের তিন বড় তারকার একসঙ্গে বিশ্বকাপ খেলা অনিশ্চিত

7

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না

8

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

9

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

10

ইউক্রেনের আরও দুই অঞ্চল দখলের দাবি রাশিয়ার

11

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

12

১১তম গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

13

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

14

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

15

রাজস্থান রয়্যালসে সাঞ্জু স্যামসনের বদলি হচ্ছে স্টাবস!

16

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

17

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

18

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

19

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পা

20