Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের ‘একমাত্র’ সমাধান হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সোমবার ফরাসি বার্তাসংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পোপ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন চতুর্দশ লিও। প্রথম গন্তব্য তুরস্ক ছেড়ে গতকাল রবিবার লেবাননে পৌঁছান তিনি।

এএফপি জানায়, ইস্তাম্বুল থেকে বৈরুত অভিমুখে যাত্রাকালে পূর্বসূরিদের দেখিয়ে যাওয়া প্রথা অনুযায়ী উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ।

তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাটিকান দীর্ঘদিন ধরেই দুই-রাষ্ট্র সমাধানের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে এসেছে। আমরা সবাই জানি, ইসরায়েল এখনো এই সমাধান গ্রহণ করেনি। তবে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে এটাকেই আমরা একমাত্র গ্রহণঅযোগ্য সমাধান হিসেবে বিবেচনা করি।

তিনি বলেন, আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করছি, যা সবার জন্যই ন্যায়সঙ্গত সমাধানের কাছাকাছি আসতে তাদেরকে সহায়তা করতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বরাবরই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন।

ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থনের ইঙ্গিত দেওয়ার পরও নেতানিয়াহু তার অবস্থানে অটল। তুরস্ক সফর নিয়ে আট মিনিটের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পোপ লিও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন ছাড়াও ইউক্রেইন-রাশিয়া সংঘাত নিয়েও তার কথা হয়েছে।

উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন পোপ। ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হওয়ার পর তুরস্কই ছিল পোপ লিওর প্রথম বিদেশ সফর।

গত বৃহস্পতিবার থেকে শুরু করে রোববার পর্যন্ত তুরস্ক সফর করেন তিনি। সফরকালে পোপ সতর্ক করে বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যতকে ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি ধর্মের নামে সহিংসতারও কঠোর নিন্দা করেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে পোপ সাধারণত সবধানী এবং কূটনৈতিক ভাষায় সমালোচনা করলেও চলতি বছর তার সেই সমালোচনা আরও জোরালো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

1

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

2

আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন

3

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

4

বোচাগঞ্জে নারী সমাজের ঝাড়– মিছিল

5

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

6

ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

7

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

8

জন এফ কেনেডির ৩৫ বছর বয়সি নাতনি তাতিয়ানা শ্লসবার্গের মৃত্যু

9

সামীরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

10

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

11

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

12

যেসব ব্যক্তির জন্য রোজার বিধান শিথিল

13

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

14

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

15

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

16

বাংলাদেশের জার্সি পরে মাঠে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে, বলছে

17

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি

18

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, মুখপাত্র হচ্ছেন আসিফ মাহম

19

অনলাইন রিটার্নে প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব এসেছে: এনবিআর চেয়

20