Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিস উপকূলে একটি অর্ধ ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ জন আশ্রয়প্রার্থীর মরদেহ এবং গুরুতর অসুস্থ দুজনকে উদ্ধার করা হয়েছে। দেশটির ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে ওই নৌকাটি ভাসছিল। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কোস্টগার্ড।

মুখপাত্র জানিয়েছে, খারাপ আবহাওয়া, পানিশূন্যতা ও অমানবিক এই যাত্রার মাধ্যমে তারা ইউরোপে পৌঁছাতে চেয়েছিলেন। তাদের নৌকায় কোনো খাবার বা পানি ছিল না। বিরূপ আবহাওয়ায় পড়ে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে পানি প্রবেশ করছিল।  

ক্রিটের ইরিয়াপেট্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রানগৌলিস বলেন, নিহতরা সবাই তরুণ। নৌকাটির সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে তারা লিবিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি জমান। তারা পানিশূন্যতার কারণে মারা গেছেন কি না ময়নাতদন্তকারীরা জানার চেষ্টা করছে।  

এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের একটি কার্গো জাহাজ প্রথম ওই নৌকাটিকে দেখতে পেয়ে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কোস্টগার্ড দ্রুত দুটি জাহাজ পাঠায়। ইইউ সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সও উদ্ধারকাজে যোগ দয়ে। তারা একটি নৌযান, একটি বিমান ও একটি সুপার পুমা হেলিকপ্টার পাঠায়।

গত এক বছরে, অভিবাসী ও আশ্রয়প্রার্থীরা লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলে পৌঁছানোর জন্য পূর্ব ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপকে ব্যবহার করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় এনসিপির প্রতিনিধি দল, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

1

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

2

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

3

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

4

যুক্তরাষ্ট্রকে ‘আশীর্বাদ’ আখ্যা দিয়ে যা বললেন প্রিন্সেস রিমা

5

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ  ৩ মাদক ব্যবসায়ি আটক

6

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

7

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

8

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

9

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় কলম্বিয়া

10

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

11

লাভ জিহাদ ইস্যুতে বিজেপি-আরএসএসকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির

12

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

13

হাসিনা যাদের মায়া করে নাই, তাদের উচিত না হাসিনার জন্য মায়া দ

14

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

15

কত ভোট পেলেন তাসনিম জারা

16

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

17

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

18

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

19

বেগম রোকেয়া দিবস আজ

20