Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন চিঠি দিয়েছেন। রোববার (৩ নভেম্বর) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরাইল ও ওয়াশিংটন পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহু ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে হার্জোগের ক্ষমা করা উচিত- এমন কথা বলার কয়েকদিন পরেই এ পদক্ষেপ নিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

২০১৯ সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার মধ্যে ঘুস, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

হার্জগের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় অবগত যে, নেতানিয়াহুর পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে- যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর, প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন।

 এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হার্জোগ একটি চিঠিও পেয়েছিলেন, যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে, অক্টোবরে ট্রাম্পের ইসরাইল সফরের সময়, তিনি ইসরাইলি পার্লামেন্টে দেয়া ভাষণে হার্জোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

1

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা

2

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ ম

3

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

4

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

5

বিএনপি জামায়াতকে ঘিরে জোটের বলয়, কারা কার সঙ্গে যাচ্ছে?

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায়

7

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

8

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

9

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

10

মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়তে পারে

11

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

12

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

13

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

14

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষা

15

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

16

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

17

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

18

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

19

সালাহউদ্দিনের সম্পদ সাড়ে ১৭ কোটি, বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ট

20