Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পরও কেন চুক্তি করতে পারল না ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যান্স বলেছেন, এটি ‘ইরানের জন্য দুঃসংবাদ’ এবং তার দল একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ পেশ করার পর আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছে।

কিন্তু আলোচনা কেন ব্যর্থ হলো?

২১ ঘণ্টার আলোচনার পর ভ্যান্স বিস্তারিত জানাতে এবং প্রকাশ্যে আলোচনা করতে অস্বীকৃতি জানালেও, তিনি উল্লেখ করেন যে মূল বিরোধটি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে।

ভ্যান্স বলেন, ‘সহজ কথা হলো, আমাদের একটি ইতিবাচক অঙ্গীকার দেখতে হবে যে, তারা পারমাণবিক অস্ত্র চাইবে না এবং এমন কোনো সরঞ্জামও চাইবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম করবে।’
 
তিনি আরও যোগ করেন, এটিই প্রেসিডেন্টের (ডনাল্ড ট্রাম্প) মূল লক্ষ্য।’ আলোচনার মাধ্যমে তারা এটাই অর্জন করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
 
যদিও ভ্যান্স বলেন, ‘তাদের পারমাণবিক কর্মসূচি, বা আগে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ছিল, সেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।’
 
ভ্যান্স একটি প্রশ্ন করেন, দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার সদিচ্ছা ইরানিদের আছে কি না, তার জবাবে তিনি একটি সহজ ‘না’ উত্তর দেন।
 
তিনি বলেন, ‘সহজ প্রশ্নটি হলো, আমরা কি ইরানিদের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার সদিচ্ছার একটি মৌলিক অঙ্গীকার দেখতে পাই — শুধু এখন নয়, শুধু দুই বছর পরেও নয়, বরং দীর্ঘমেয়াদের জন্য? আমরা এখনও তা দেখিনি। তবে আমরা আশা করি যে আমরা তা দেখতে পাব।’ ভ্যান্স বলেন।

এদিকে, ইরান জোর দিয়ে বলে যে, তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না, এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারির যুদ্ধে এবং গত বছরও ইরানের স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।

দিনব্যাপী আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে আলোচনা হয়েছে কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন যে, এটি সহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ‘আমরা এমন একটি পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্ত মেনে নিতে রাজি হবে।’
এদিকে, ইরানের সংবাদ সংস্থা প্রেস টিভির এক প্রতিবেদন অনুসারে, হরমুজ প্রণালীসহ বিভিন্ন বিষয় মতবিরোধই এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল।
 
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে ‘অযৌক্তিক দাবি’ বলে নিন্দা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রের এই ‘অযৌক্তিক দাবিকে’ দায়ী করেছে তেহরান। রোববার এমনটা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।

আইআরআইবি টেলিগ্রামে বলেছে, ‘ইরানি প্রতিনিধিদল ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষার জন্য একটানা ও নিবিড়ভাবে ২১ ঘণ্টা আলোচনা চালিয়েছে; ইরানি প্রতিনিধিদলের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও, মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতিতে বাধা দিয়েছে। ফলে আলোচনা শেষ হয়ে গেছে।’
 
সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

1

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

2

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

3

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

4

সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক প্রেমিকা ক

5

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

6

রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : সালাহউদ্দিন আহমে

7

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

8

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি

9

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

10

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়

11

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

12

বিরল রেকর্ড মেসির, পেনাল্টির চেয়েও ফ্রি-কিকে বেশি গোল!

13

আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

14

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

15

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

16

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

17

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?

18

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

19

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

20