Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ অভিযোগ করেছেন, এক্স প্ল্যাটফর্মে তার পোস্ট ফিল্টার করা হচ্ছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর)  এ নিয়ে এক্সের মালিক ইলন মাস্কের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

গোল্ডস্মিথ অভিযোগ করেছেন, পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে ইমরান খানের বর্তমান পরিস্থিতি এবং আইনি জটিলতা নিয়ে তার করা পোস্টগুলো জনগণের কাছে পৌঁছাচ্ছে না। তিনি ইলন মাস্ককে তার অ্যাকাউন্টে ‘দৃশ্যমানতা ফিল্টারিং’ (visibility filtering) নামে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানের জন্য অনুরোধ করেছেন।

এক্স হ্যান্ডলে করা পোস্টে জেমিমা বলেন, ছেলেদের তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানকে ২২ মাস ধরে অবৈধভাবে নির্জন কারাবাসে রাখা হয়েছে। 

তিনি জোর দিয়ে বলেন, পিটিআই নেতা একজন মৌলিক মানবিক অধিকারহীন রাজনৈতিক বন্দী—এই কথা বিশ্বকে জানানোর জন্য এক্সই তাঁর কাছে একমাত্র জায়গা। তিনি অভিযোগ করেন, পাকিস্তান এবং বিশ্বব্যাপী তার পোস্টের ‘রিচ’ প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে।

তিনি লেখেন, ‘আপনি বাক্‌স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা, কিন্তু কেউ শুনতে পাবে না, এমনটি নয়।’এর আগেও জেমিমা অভিযোগ করেছিলেন যে পাকিস্তানি কর্তৃপক্ষ তার ছেলেদের বাবার সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছে এবং তারা দেশে আসার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে ইমরান খানের প্রতি হওয়া দুর্ব্যবহারের বিষয়ে তার বোন আলিমা খানও গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেছেন। গত বুধবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা আট মাস ধরে এখানে আসছি। প্রতি মঙ্গলবার আমরা এখানে এসে বসে থাকি।

আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় না। তারা তাকে নির্যাতন করছে। তাকে অবৈধভাবে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তাদের উচিত ইমরান খানের ওপর এই নির্যাতন বন্ধ করা।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের সাহায্য চেয়েছিলেন ইসরাই

1

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

2

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

3

বাঁধনহারা অভিনেত্রী বাঁধন ফিরে পেলেন নতুন রূপ

4

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

5

ভূমিকম্পে রাজধানীর কোন এলাকা নিরাপদ?

6

সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

7

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি

8

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

9

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

10

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

11

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

12

সুদানে কী হচ্ছে, কারা এত মানুষকে হত্যা করছে?

13

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

14

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার

15

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

16

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদ

17

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

18

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

19

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬

20