Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক : ১১ মাস আত্মগোপনে থাকার পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদোকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে নরওয়ের অসলোতে একটি হোটেলের বারান্দায় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জানুয়ারির পর এটাই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেলেও দেরিতে নরওয়ে পৌঁছানোর কারণে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মাচাদো। তাই তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন করা হয়।

এর আগেই বুধবার তার মেয়ে আনা কোরিনা সোসা মায়ের পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। এ বছর নোবেল ইনস্টিটিউট মাচাদোকে পুরস্কৃত করেছে ‘ভেনেজুয়েলায় স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণের লড়াইয়ের’ স্বীকৃতি হিসেবে।

মাচাদো ও তার সন্তানরা প্রায় দুই বছর ধরে আলাদা। নিরাপত্তার স্বার্থে তিনি তাদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে দিয়েছেন।

ব্যালকনিতে উপস্থিতির পর বিবিসির লুসি হকিংসকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান, তিনি তাদের গ্র্যাজুয়েশন এবং তার মেয়ে ও এক ছেলের বিয়েও মিস করেছেন। মাচাদো বলেন, প্রায় ১৬ মাস ধরে আমি কাউকে জড়িয়ে ধরতে বা স্পর্শ করতে পারিনি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আমি সবচেয়ে প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা করতে পেরেছি, তাদের ছুঁতে পেরেছি, কাঁদতে পেরেছি এবং একসঙ্গে প্রার্থনা করতে পেরেছি।’

মাচাদো অনেক দিন ধরেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘অপরাধী’ বলে আখ্যা দিয়ে আসছেন এবং ভেনেজুয়েলাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীন সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

1

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

2

ইউক্রেনের আরও দুই অঞ্চল দখলের দাবি রাশিয়ার

3

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

4

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

5

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

6

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

7

নায়ককে ছাড়াই শুটিংয়ে মিম

8

কোচের বিদায়ে রশিদের আবেগাপ্লুত বার্তা

9

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

10

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

11

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

12

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

13

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

14

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

15

আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস

16

পদ্মায় ধরা পড়ল ১০ কেজির আইড়, দাম কত জানেন?

17

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

18

দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান

19

মুথুসামি-জানসেনে ভারতকে প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ

20