Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ডন ৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের শর্ত!

বিনোদন ডেক্স : বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। আইকনিক এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মাঝে দীর্ঘদিন বিরতির পর এবার এর তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন পরিচালক ফারহান আখতার। ইতোমধ্যে ছবিটি নিয়ে ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘ডন ৩’-এ শাহরুখের বদলে মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়।

অবশ্য বিষয়টি অধিকাংশ ভক্তই ভালভাবে নেয়নি। দর্শক আইকনিক এই চরিত্রটিতে কিং খানকেই দেখতে চায়। এছাড়া ছবির নায়িকা ও খলনায়ক হিসেবে কারা থাকছেন সেটাও এখনো চূড়ান্ত হয়নি। এতকিছুর মাঝে নতুন করে গুঞ্জন, ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ। মাসখানেক আগে গুঞ্জন ওঠে, ডন ৩ থেকে সরে যেতে পারেন রণবীর সিং। এর মধ্যেই শাহরুখের ফেরার গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ছবিতে ফিরতে আগ্রহী হলেও একটি শর্ত রেখেছেন। সেটা হল, ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত হন, তবেই নাকি শাহরুখ এই ছবিতে কাজ করতে রাজি আছেন। তবে বিষয়টি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

এদিকে ছবির নারীপ্রধান চরিত্রে শুরুতে কিয়ারা আদভানির অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে সে সরে দাঁড়ানোয় এবার চরিত্রটিতে কৃতি শ্যাননকে দেখা যেতে পারে বলে জানা গেছে। আর খলনায়ক চরিত্রেও কে বা কারা থাকবেন সেটাও এখনো অনিশ্চিত। তবে বর্তমানে দর্শকের সবচেয়ে বেশি কৌতূহল শাহরুখ খানকে নিয়েই। শেষ পর্যন্ত এ সিনেমায় তিনি ফিরবেন কিনা সেসব নিয়েই এখন দর্শকমহলে যত কৌতূহল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

1

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ

2

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

3

যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

4

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধা

5

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

6

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

7

নওগাঁ-৫  আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

8

স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশ

9

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

10

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

11

হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক প্রকাশ

12

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

13

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

14

২৪ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ‘ইতিবাচক অগ্রগতির’ দাবি

16

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

17

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য

18

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

19

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

20