Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আমাদের গল্পে কোনো ভিলেন নেই’

বিনোদন ডেক্স : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ অভিনেতা জয় ভানুশালি ও অভিনেত্রী মাহি ভিজের বিয়েভাঙনের গুঞ্জন ছিল আগেই। এবার সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। পথ আলাদা হলো এ তারকা দম্পতির। রোববার (৪ জানুয়ারি) নিজেদের সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

এর আগে জয় ও মাহির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে যে জল্পনা চলছে তা সত্যি। এতে কোনো ভুল নেই। যদিও সেই সময় মুখ খোলেননি তারা কেউ-ই। এমনকি সাক্ষাৎকারে মাহি এও বলেছিলেন— তাদের বিচ্ছেদ হলে তা তিনি ঢাক পিটিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন না। তা একেবারেই ব্যক্তিগত বিষয় আমাদের।

এদিন সামাজিক মাধ্যমে পোস্টে বিবাহবিচ্ছেদের খবর যৌথভাবে জয় ও মাহি সিলমোহর দিয়ে বলেন, আমরা আজ জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। আমাদের গল্পে কোনো ভিলেন নেই। তবে এসবের পরও আমরা একে অপরের পাশে সবসময় থাকব এবং শ্রদ্ধা ও সম্মান বজায় রাখব। 

আমাদের তিন সন্তান— তারা, খুশি ও রাজবীরের কথা ভেবে আমরা সব থেকে ভালো মা-বাবা এবং সব থেকে ভালো বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি।এ তারকা জুটি আরও বলেন, আমাদের পথ আলাদা হয়েছে। আমরা আলাদা হয়ে গেছি বলে এখানে কেউ কাউকে দোষারোপ করছি না। কেউ এখানে খলনায়ক নয়। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখব। আমরা আপনাদের থেকেও আশা করব যে, আপনারাও সমানভাবে আমাদের এ সিদ্ধান্তকে সম্মান দেবেন। 

উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বরে চার হাত এক হয়েছিল জয় ও মাহির। ১৪ বছরের দাম্পত্যে জীবনে তাদের রয়েছে তিন সন্তান। এ তারকা দম্পতির সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যায়, ভালোবাসায় মাখামাখি ছবিই দেখতে অভ্যস্ত ছিলেন তাদের ভক্ত-অনুরাগীরা। হঠাৎই সেসবে ছেদ পড়ে যায়। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই জয়-মাহির ডিভোর্স তরজা চলতে থাকে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন এ দম্পতি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

1

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

2

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

3

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

4

বিশ্বের বৃহত্তম ‘রাষ্ট্রহীন’ জাতি, কারা এই কুর্দি?

5

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

6

স্বস্তির জয় পেলো লিভারপুল

7

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

8

সরকারি ওয়েবসাইটে এখনো ঝুলছে হাসিনার ছবি

9

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

10

তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায়?

11

‘প্রেমের সম্পর্কে জড়াব না, সরাসরি বিয়ে করব’

12

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

13

খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু

14

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

15

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

16

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

17

সুরক্ষা জাল ছাড়াই ১৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারো

18

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

19

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায়

20