Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

বিনোদন ডেস্ক : আকাশছোঁয়া জনপ্রিয়তা আর বিলাসী জীবনের জন্য পরিচিত বলিউডের ‘ব্যাড বয়’ র‍্যাপার বাদশা। তবে হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত যে কতটা অনুশোচনার কারণ হতে পারে, তা এবার নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন তিনি। আবেগের বশে প্রায় সাড়ে ১২ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল গাড়ি কিনে এখন আক্ষেপে ভুগছেন এই তারকা। খবর নিউজ ১৮।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা জানান, প্রায় এক মাস আগে কোনো পরিকল্পনা ছাড়াই তিনি কিনে ফেলেন রোলস রয়েস কুলিনান সিরিজ ২ মডেলের একটি গাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৪৫ লাখ টাকা। এই গাড়ি কেনার মাধ্যমে তিনি মুকেশ আম্বানি, শাহরুখ খান ও অজয় দেবগনের মতো অল্প কয়েকজন তারকার বিশেষ তালিকায় জায়গা করে নেন। গাড়ি কেনার অভিজ্ঞতা তুলে ধরে বাদশা বলেন, এটি ছিল পুরোপুরি হঠকারী সিদ্ধান্ত। তার ভাষায়, ‘মনে হলো এখনই কিনতে হবে। গাড়ি কেনার পর কয়েক মিনিট নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যেই সেই উত্তেজনা মিলিয়ে যায়।’

এত বড় অঙ্কের টাকা খরচের পর তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয় বলেও জানান তিনি। বাদশার কথায়, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন এরপর কী চাইবো—সেটাই বুঝে ওঠা কঠিন হয়ে যায়। সেখান থেকেই আফসোসটা শুরু।’দামি জিনিসের প্রতি দুর্বলতা যে তার পুরোনো অভ্যাস, সেটাও স্বীকার করেছেন এই র্যাপার। পোশাক কিংবা জুতোর ক্ষেত্রে প্রায়ই আবেগে সিদ্ধান্ত নেন তিনি। তবে এবার সাড়ে ১২ কোটির গাড়ি কেনা যে পুরোপুরি আবেগতাড়িত ছিল, তা অকপটে মেনে নিচ্ছেন বাদশা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

1

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

2

শেফালি-দীপ্তির ব্যাটে ফাইনালে দ. আফ্রিকাকে শক্ত চ্যালেঞ্জ জা

3

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

4

বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?

5

সেহরি খাওয়ার ফজিলত

6

প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

7

আলোচনার মধ্যেই লেবাননের একাধিক শহরে হামলা ইসরাইলের

8

ইরানে হামলায় কাউকে আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আ

9

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

10

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

11

‘সঠিকভাবে’ হিজাব না পরায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক

12

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র

13

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল

14

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

15

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

16

বগুড়া-৬ আসন: ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

17

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

18

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

19

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

20