Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

বিনোদন ডেক্স : অভিনেতা ইমরান খান বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে সাড়া জাগিয়েছিলেন। তার নারী ভক্তের সংখ্যাও কম ছিল না সেই সময়ে। সম্পর্কে তিনি আমির খানের ভাগ্নে। তাই অনেকেই মনে করেছিলেন, তার পক্ষে বলিউডে টিকে থাকা কোনো ব্যাপারই নয়।

কিন্তু বাস্তবে মোটেই পথচলা মসৃণ নয়। বাইরে থেকে তারকার পরিবার মনে হলেও আসলে বিষয়টি ঠিক উল্টো। এমন কথাই জানালেন অভিনেতা ইমরান। তিনি বলেন, আমির খান তো আমার মায়ের তুতো ভাই। তাই তার সম্পত্তি ও প্রতিপত্তিতে আমার কোনো জায়গা নেই।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় সফর নিয়ে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, আমির খানের সঙ্গে পারিবারিক যোগ আছে নিশ্চয়ই। কিন্তু আমিরের সম্পত্তি মোটেই তার কাছে আসছে না। তাই তাকে সুবিধাপ্রাপ্ত ভাবার কোনো কারণ নেই।

অভিনেতার টাকাপয়সা নিয়ে খুব বেশি আগ্রহও নেই। একবার নাকি সোনার আইফোন পাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার বদলে বাড়িতে ঘুমাচ্ছিলেন ইমরান খান। সেই সময়ে দুবাই গিয়েছিলেন অভিনেতা। পরপর বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়ে তিনি ক্লান্ত হয়ে হোটেলে ফিরেছিলেন।

তখন তার আপ্তসহায়ক জানান, দুবাইয়ের একটি সোনার দোকান উদ্বোধন করতে যেতে হবে তাকে। এর বদলে তাকে একটি সোনার আইফোন উপহার দেওয়া হবে। এই শুনে ‘জানে তু ইয়া জানে না’খ্যাত অভিনেতা আপ্তসহায়ককে বলেছিলেন— ধন্যবাদ। কিন্তু আমার সোনার আইফোন দরকার নেই। তুমি সোনার আইফোন রাখো।

আমি এখন গরম পানি দিয়ে গোসল করে কিছু পান করব। তারপর ঘুমিয়ে পড়ব। এটাই আমার দরকার। পরের দিন সকালেই উড়ান দেন ইমরান খান। তাই ক্লান্তি নিয়ে তিনি আর সোনার আইফোনের লোভে দোকানে যাননি। তবে তার বদলে অন্য এক অভিনেতা সেই ফোন পেয়েছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

1

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

2

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান?

3

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

4

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

5

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

6

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

7

যুক্তরাষ্ট্রের ‘মোড়লগিরি’ মেনে নেবে না চীন : ওয়াং ই

8

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

9

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

10

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

11

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁলো ৫২০০ ডলারের মাই

12

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

13

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

14

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

15

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

16

ওয়াসিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

17

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চক্রান্ত নস্যাতের দাবি ইরানের

18

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

19

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

20