Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

বিনোদন ডেক্স : বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ‘জঞ্জির’, ‘অভিমান’ কিংবা ‘গুড্ডি’র মতো অসংখ্য সুপারহিট সিনেমার মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় অভিনেত্রী। তবে পর্দার অভিনয়ের চেয়েও বর্তমানে ব্যক্তিগত জীবনে স্পষ্টভাষী স্বভাবের কারণেই বেশি আলোচনায় থাকেন এ বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি বার্ধক্য ও রূপচর্চার আধুনিক পদ্ধতি ‘বোটক্স’ ও ‘সার্জারি’ নিয়ে কথা বলেছেন তিনি।

গ্ল্যামার জগতে যখন বয়স ধরে রাখার জন্য কৃত্রিম উপায়ে ছুরি-কাঁচি চালানো বা বোটক্স করানোর হিড়িক পড়েছে, ঠিক তখনই স্রোতের বিপরীতে হাঁটছেন জয়া বচ্চন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার মুখের প্রতিটি বলিরেখা এবং প্রতিটি ধূসর চুলের জন্য আমি গর্বিত। আমি আমার চেহারায় কখনো কৃত্রিম কিছু ব্যবহার করিনি এবং ভবিষ্যতেও করার কোনো পরিকল্পনা নেই। 

জয়া বচ্চন বলেন, আমি মিডিয়ার তৈরি একজন শিল্পী হতে পারি। কিন্তু এই আধুনিক পাপারাজ্জিদের কালচারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মোবাইল হাতে যত্রতত্র ছবি তোলা কিংবা অশালীন পোশাক পরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়। অভিনেত্রী আরও বলেন, এমন কোনো দিন নেই যেদিন আমি সন্তানদের জন্য গর্ব অনুভব করি না। আমি খুব খুশি যে, আমরা তাদের সঠিক শিক্ষায় বড় করেছি এবং  নষ্ট হতে দিইনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

1

খেলোয়াড়দের বড়দিনের বাড়তি ছুটি বাতিল করলেন সিটি কোচ

2

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল

3

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন-৪ নিয়ে সুখবর

4

আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে :

5

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

6

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

7

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

8

ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ কি বদলে দেবে বৈশ্বিক রাজনীতি?

9

প্রতিদিন ৩ লিটার পানি টানা ৩০ দিন খেলে শরীরে যে পরিবর্তন আসব

10

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

11

বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

12

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

13

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

14

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

15

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

16

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

17

বিশ্বকাপ জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত নারী দল

18

হত্যার বিচার কি আদৌ হবে, প্রশ্ন ওসমান হাদির স্ত্রীর

19

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

20