Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক : মিষ্টি জান্নাত মনে করেন, বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই। ক্ষোভ প্রকাশ করে নিজের পেজে তিনি লিখেছেন, ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে, তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।’

হঠাৎ কেন মিষ্টির এই মেজাজ বদল, তা নিয়ে অনুসারীদের মনে কৌতূহল দেখা দিলেও নেটিজেনদের বড় একটি অংশ তার এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকে তার পোস্টের কমেন্ট বক্সে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছেন’ কিংবা ‘সঠিক সিদ্ধান্ত’।

এর আগে অন্য এক বার্তায় মিষ্টি জান্নাত তার ক্যারিয়ার ও পেশাদারত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। সেখানে তিনি উল্লেখ করেন, সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই প্রকৃত সাহসিকতা। কাজ কম করলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে প্রায়শই তার করা বিভিন্ন মন্তব্য বিনোদন পাড়ায় বিতর্কের জন্ম দেয়। এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি ঠিক কী ইঙ্গিত দিলেন, তা নিয়েই এখন চলছে জল্পনা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

1

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

2

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

3

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

4

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

5

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

6

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

7

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনা

8

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

9

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

10

মক্কায় গেছেন পূর্ণিমা

11

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

12

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

13

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

14

গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল : গুম কমিশনের প্রতিবে

15

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

16

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

17

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্

18

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

19

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

20