Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ : দুর্নীতির অভিযোগ উঠার পর পূর্বঘোষণা অনুযায়ী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ হিসাব উপস্থাপন করেন। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে প্রকাশের ঘোষণা দেন তিনি।

পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ জানান, ‘বর্তমানে বাবার পাঁচ অ্যাকাউন্টে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। কিন্তুর তার ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে। প্রতিমাসে সেলারি থেকে কেটে নেয়া হয়। সার্ভিস লোন এখনো বাকি রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। সুতরাং তার অ্যাকাউন্টে থাকা টাকা লোন বাবদ বাদ দেয়া হলে তিনি এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনায় রয়েছেন। মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।’

নিজের হিসাব তুলে ধরে তিনি জানান, বর্তমানে সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। ১৬ মাস উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতা সেলারি অ্যাকাউন্টে এসেছে। আমি সরকারিভাবে পাঁচটি বিদেশ সফর দিয়েছি। তখনকার টিএ-ডিএর টাকাও আমার সেলারি অ্যাকাউন্টে এসেছে। এছাড়া সরকারি খাতে বিভিন্ন ভাতা অ্যাকাউন্টে এসেছে। আর সরকারে যোগ দেয়ার আগে সেলারি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। এতে মোট টাকা এসেছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। আর উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।’
 
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি। অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, ‘যারা বিগত সময়ে মনক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছেন তারা এসব অভিযোগ তুলছে। আমি যখন দায়িত্ব ছাড়লাম তখনও এসব কথা ওঠেনি। কিন্তু আমার সিটি করপোরেশন নির্বাচনের কথা ওঠার পরই এসব গুঞ্জন উঠেছে।’
 
তিনি আরও বলেন, ‘আমার ব্যাংক হিসাব তলবের বিষয়ে আলাদাভাবে সংবাদ করা একটা দলের হীন উদ্দেশ্য। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির চেষ্টা চলছিল। তাই আমি আগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে দিলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

1

পানি কম পান করলে কি মাথাব্যথা হয়?

2

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আস

3

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

4

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

5

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

6

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

7

মদন উপজেলায় হত্যা মামলার চার্জশীট দেয়নি

8

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

9

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

10

আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

11

ইলহান ওমরের সম্পদ তদন্তের ঘোষণা ট্রাম্পের

12

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

13

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

14

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢালার নেপথ্য কারণ জানাল পু

15

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঘানার ৫৫ নাগরিক নিহত

16

তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায়?

17

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

18

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

19

৬০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রতলে

20