Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেতে ৩০ লাখ বাংলা মায়ের দামাল ছেলের রক্তের বিনিময়ে এমাসের ১৬ ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছে। ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য মহান বিজয় দিবস। তাই এই দিবসটিতে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ধুয়েমুছে রং তুলির আঁচড়ে বর্নিল সাজে সজ্জিত করে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধ। এদিনটিতেই বেদিতে ফুলে ফুলে ভরে উঠবে। 

সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধে সৌন্দর্যবর্ধনে পুরো চত্বরে ফুল দিয়ে সাজানো, রং–তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কারসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বেদিসংলগ্ন সিঁড়িগুলো। এই কাজে গণপূর্ত বিভাগের শতাধিক কর্মী প্রায় এক মাস ধরে জাতীয় স্মৃতিসৌধকে নতুন রূপে সাজিয়ে তুলেছেন। এদিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।
 
বুধবার দুপুরে স্মৃতিসৌধে ঘুরে দেখা যায়, প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে সড়কের ডিভাইডারের রং করা শেষ। স্মৃতিসৌধের ভেতরে বিভিন্ন রং এর আলোকসজ্জা বাতি লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে।ল্যাম্পপোস্টের লাইট গুলোটেস্ট করার জন্য জ্বালিয়ে রাখা হয়েছে দীর্ঘ সময় ধরে। এছাড়াও ফুল গাছসহ শোভাবর্ধক গাছের নতুন টপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সৌধ প্রাঙ্গন। আরও দেখা যায়, স্মৃতিসৌধের ৮৪ একর জায়গার বিভিন্ন স্থাপনায় পাইপের পানি দিয়ে পরিষ্কার ও সৌধ এলাকার চারপাশে কয়েকশত সিসিটিভি ক্যামেরা স্থাপনে কাজ সম্পূর্ণ করেছেন টেকনিশিয়ানরা। এছাড়াও ইতিমধ্যেই স্মৃতিসৌধ এলাকার সামনের মহাসড়কের বেশিরভাগ ফুটপাতগুলো তুলে দেওয়া হয়েছে। 
 
রংমিস্ত্রী কন্ট্রাকটর জলিল বলেন, আমরা ১০/১৫ জন রংমিস্ত্রি মাসের শুরু থেকে কাজ শুরু করেছি। এখন কাজ শেষ। রাজমিস্ত্রি কালু মিয়া বলেন, আমরা ডিসেম্বর মাসের শুরু থেকেই কন্টাকটারের নেতৃত্বে ১০/১৫ জন বিভিন্ন স্থাপনার রিপিয়ারিং এর কাজ করেছি। এছাড়াও মাটিকাটা থেকে শুরু করে বিভিন্ন সেকশনে প্রায় দেড়শো থেকে দুইশত লোক কাজ করেছে নিয়মিত। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিত দেখা গেছে।
 
গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, বিজয় দিবস  উদযাপন উপলক্ষে এ মাসের শুরু থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা করে পরিপাটি রাখা হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ শেষ। এখন শুধু রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত। এছাড়াও এখন থেকেই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখছেন।
 
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,“মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচলের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। দিবসটি উপলক্ষে চার হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। নিষিদ্ধঘোষিত সংগঠন এবং ফ্যাস্টিটরা যেন স্মৃতিসৌধে আসতে না পারেন সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। এমুহূর্তে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোন শঙ্কা নেই।"

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষা

1

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

2

অভাবে গাছের পাতা খেয়েছি: সুচন্দা

3

ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে:

4

‎ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ—- লালমনিরহাটে

5

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

6

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

7

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে যা জা

8

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

9

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

10

কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৭

11

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

12

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ৩ অঞ্চলে বিভক্ত, ঝুঁকিমুক্ত

13

ইফতারে প্রশান্তি দেবে ‘শরবত-ই-মহব্বত’

14

বাবার শাহাদাতবার্ষিকীতে মুজাহিদপুত্র মাবরুরের আবেগঘন স্ট্যাট

15

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

16

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

17

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

18

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

19

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

20