Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

ডেস্ক নিউজ : বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। দুই দেশই দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারি আরো জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পৃথক বার্তায় ড. রহমানকে এই অভিনন্দন জানান।
 
অভিনন্দন বার্তায় ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. রহমানের সঙ্গে কাজ করতে চান।
 
এর মাধ্যমে তিনি চীন-বাংলাদেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারি’ (কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
 
ঢাকার সঙ্গে সম্পর্কের ওপর বেইজিং কতটা গুরুত্ব দেয়, তা উল্লেখ করে ওয়াং ই বিভিন্ন খাতে সহযোগিতা আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া বার্তায় তিনি ঢাকার সঙ্গে সম্পর্কের বিষয়ে বেইজিংয়ের বিশেষ গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারির’ আওতায় বিভিন্ন খাতে সহযোগিতা আরো গভীর করতে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
 
অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তার বার্তায় বলেন, ‘দুই দেশের পারস্পরিক উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের কথা উল্লেখ করে জয়শঙ্কর আশা প্রকাশ করেন যে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে।
 
নতুন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত দিতে তাড়া দেখাবে না ভারত: সিএনএন

1

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

2

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

3

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

4

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

5

রানির বেশে নজর কাড়লেন বুবলী

6

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

7

আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কা

8

মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রো

9

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি

10

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

11

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

12

প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা প

13

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

14

স্বাধীনতা স্তম্ভের সংশোধনীসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

15

দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান

16

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

17

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

18

বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

19

বাংলাদেশ সিরিজের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডকে হারানোর চ্যাল

20