Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে

ডেস্ক নিউজ : সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কাজ করছে পে কমিশন। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠন কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পে কমিশনের সঙ্গে মতবিনিময়সভায় সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। একইসঙ্গে তারা গ্রেড সংখ্যাও কমানোর প্রস্তাব করেছে।

সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছে, ২০২০ সালে হওয়ার কথা থাকলেও হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এ কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়মিত হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা ৩৩ হাজার টাকায় পৌঁছাত।’

তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করেই আমরা ৩৫ হাজার টাকার প্রস্তাব দিয়েছি। বর্তমানে বেতন বৈষম্য রয়েছে ১:১০ অনুপাতে, যা কমিয়ে ১:৪ করার প্রস্তাব করা হয়েছে। আমরা চাই, এই বৈষম্য কমে আসুক। পে স্কেল সাধারণত ৫ বছর পর পর হওয়া উচিত, কিন্তু ২০২০ ও ২০২৫ দুটি সময়েই তা হয়নি। এতে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।’

প্রাইভেট খাতের বেতন বাড়ানোর দাবিতেও ফেডারেশন গুরুত্ব দিয়েছে জানিয়ে আব্দুল মালেক বলেন, ‘একজন মানুষ দিনে তিন বেলা যদি ডাল-ভাত-ভর্তা খান, তবু খরচ হয় প্রায় ১৫০ টাকা। ছয় সদস্যের পরিবারের জন্য মাসে অন্তত ২৭ হাজার টাকা লাগে। এর সঙ্গে বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষাসহ সব খরচ যোগ করলে ৫০ হাজার টাকাতেও চলে না।’

এদিকে নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, ‘আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি ১০০ শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফ

1

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নিয়ম

2

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

3

জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন আহমেদ

4

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

5

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

6

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

7

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

8

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

9

বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি

10

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

11

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদ

12

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

13

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

14

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

15

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

16

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

17

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

18

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্

19

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

20