Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

বিনোদন ডেস্ক : ২০২৫ সালে রোজার ও কোরবানির ঈদ মিলে সর্বমোট ১২টি সিনেমা মুক্তি পায়। দুই ঈদ ছাড়াও সারাবছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় ৪ ডজন সিনেমা। এসব সিনেমার মধ্যে দর্শকমহলে সারা বছর আলোচনায় থাকতে দেখা যায় বরবাদ, অন্তরাত্মা, জিন থ্রি, দাগি, জংলি, তাণ্ডব, নীলচক্র, উৎসবের মতো সিনেমাগুলোকে। তবে দর্শকপ্রিয়তায় শীর্ষে ছিল মাত্র ৩টি সিনেমাই।

 বছরের শেষে আসুন আরও একবার ফিরে দেখি আলোচিত ও পছন্দের সেই তিন সিনেমা-
 
১। বরবাদ: ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। চলতি বছর তার অভিনীত আরও দুটি সিনেমা হলো ‘তাণ্ডব’ ও ‘অন্তরাত্মা’। এ তিন সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ছিল ‘বরবাদ’। এ সিনেমার গান থেকে শুরু করে সংলাপ পর্যন্ত জনপ্রিয় হয় দর্শক মহলে।

 

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান। ছবি: সংগৃহীত

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত। সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী (পিএস) ‘জিল্লুর’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।

২। জংলি: নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। চলতি বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় সিনেমাটি।

নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’র পোস্টার। ছবি: সংগৃহীত

 

সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সহ বেশ কয়েকটি শিক্ষামূলক টপিক ছিল, যা প্রশংসা কুড়ায় সিনেপ্রেমীদের। ‘জংলি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।
 
৩। উৎসব: চলতি বছর কোরবানির ঈদে এক ঝাঁক তারকা নিয়ে মুক্তি পায় ‘উৎসব’ সিনেমাটি। তানিম নূর পরিচালিত এতে আফসানা মিমি, জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, সাদিয়া আয়মানের মতো তারকারা। 
 
পারিবারিক সিনেমা হওয়ায় দর্শক আলোচনায় ও পছন্দের তালিকায় ছিল সিনেমাটি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

1

দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান

2

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, লড়বেন ঢাকা-৮ আসনে

3

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

4

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

5

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

6

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

7

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

8

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

9

বহুল আলোচিত ‘বোর্ড অব পিস’ কী?

10

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

11

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

12

জন্মদিনে ভক্তদের জন্য বিমান টিকিট, সঙ্গে দামি উপহারের আয়োজন

13

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

14

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা ইরানের

15

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় : তৌহিদ হোসেন

16

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

17

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করছে

18

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

19

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

20