Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিরতি দিয়ে নাটকে ফিরছেন সারিকা

বিনোদন ডেস্ক : ‍ বাংলাদেশের ছোট পর্দার উজ্জ্বল মুখ সারিকা সাবাহ। ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ দিয়ে আলোচনায় আসেন সারিকা সাবাহ। ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছেন। হয়ে ওঠেন ছোট পর্দার নিয়মিত মুখ। তবে একটা সময় অনিয়মিত হয়ে পড়েন তিনি।
 
তবে ভক্তদের সুখবর দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই মুখ। দুই বছর বিরতি শেষে ‘গুলমোহর’ ওয়েব সিরিজের মাধ্যমে আবার অভিনয়ে ফিরেছেন তিনি। গত মে মাসে মুক্তি পেয়েছিল সিরিজটি। গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে সারিকা অভিনীত ‘এমন দিনে তারে বলা যায়’ নাটকটি।

নাটকটি বানিয়েছেন জাহিদ প্রীতম। এতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে সারিকাকে। চরিত্রের ব্যাপ্তি কম হলেও তার অভিনীত রোশনি চরিত্রটি মুগ্ধ করেছে দর্শকদের। নাকটিতে সারিকা ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মীর রাব্বি, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।

 

নাটকটিতে একটি গান রয়েছে ‘কাজল চোখে ভালোবাসা’। নীল মাহবুবের কথায় এর সুর করেছেন শরিফুল ইসলাম, সংগীতায়োজনে সাউন্ড হ্যাকার।

আবারও অভিনয়ে নিয়মিত হতে চান সারিকা সাবাহ। তিনি জানান, ফ্যামিলি ক্রাইসিস নাটকে অভিনয়ের পর একই ধরনের কাজ করতে হচ্ছিল। যেটা নিজের কাছে ভালো লাগছিল না। আমি সব সময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। এটা বিরতির আরও একটি কারণ ছিল। 

যদি এমন চরিত্র পাই, তাহলে আমাকে নিয়মিত দেখা যাবে। সারিকা জানান, শিগগিরই আরও কিছু নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে? সোনাক্ষীর বক্তব্যে যা বললে

1

লাতিন আমেরিকার চার দেশের শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের

2

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

3

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

4

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

5

রোজা ফরজ হওয়ার ঘোষণাসহ যা পড়া হবে প্রথম তারাবিহতে

6

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

7

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

8

যেভাবে বদলে গেছে আনুশকার জীবন, বলিউডে আর ফিরবেন?

9

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

10

বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি

11

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন মেজর তারিক

12

মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে পরামর্শ দিলেন জয়া

13

রমজানের আগে ওমরাহ পালন করলেন শোয়েব মালিক

14

আজানের সময় নারীর মাথা ঢাকা কি জরুরি?

15

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

16

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

17

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

18

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

19

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

20