Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

বিনোদন ডেক্স : টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পায়। এটিই ছিল এ তারকা জুটির শেষ সিনেমা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যাবে না—সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনটিই ছিল গুঞ্জন। কিন্তু নেটিজেনদের সেসব ধারণা মিথ্যে হতে চলেছে। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর।

এর মধ্যেই বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই দুটি সিনেমা। দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রী গাঙ্গুলির ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও হয়েছে তুমুল বিতর্ক। সেসব বিতর্ক পার করেই ২০২৬-এ আবার জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। চলতি বছর পূজাতেই নাকি মুক্তি পাবে সেই সিনেমা।

‘ধূমকেতু’ সিনেমার প্রচার ঘিরে দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক-প্রকাশের মঞ্চেও ধরা পড়েছিল তা। সেই দিন নিজেদের পুরোনো সিনেমার গানে আবার একসঙ্গে নেচেছিলেন তারা। পরস্পরকে সামাজিক মাধ্যমে অনুসরণ করেছিলেন। একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন এ তারকা জুটি। কিন্তু সিনেমা মুক্তি পেতেই আবার দূরত্ব তৈরি হয় সাবেক এ জুটির। 

সামাজিক মাধ্যমে দুজনেরই কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও বাকবিতণ্ডা চলেছিল। সেই বিতর্কে জড়িয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও। কিন্তু সেই বিতর্ক বাধা হয়ে থাকতে পারল না দেব-শুভশ্রীর আবার জুটি বাঁধার রাস্তায়।

আদ্যপান্ত প্রেমের সিনেমাতেই জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। তাদের শেষ সিনেমাটি পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এবার তাদের নতুন সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনো অজানা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। খুব শিগগির এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ২৮ জানুয়ারি ২০২৬

1

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

2

কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার

3

দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনায় শুক্রবার বিশেষ দোয়া ও প

4

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

5

স্বর্ণের দামে বড় লাফ, সব রেকর্ড ভাঙল

6

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

7

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

8

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

9

তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায়?

10

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

11

সরকারের পরামর্শ নিয়েই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব

12

নওগাঁয় অনুমতি নেই’ বলছে প্রশাসন: তবুও চলছে স্কুল মাঠে মেলা

13

মির্জা ফখরুল, আব্বাসসহ ক্রীড়াঙ্গনের যারা নির্বাচিত হলেন

14

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন

15

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

16

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

17

৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

18

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

19

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

20