Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটি সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।

 
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মো. ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে মো. রিয়াসাল (রাকিব) নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সভাপতি পদাধিকারবলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। কোষাধ্যক্ষ হিসেবে সভাপতি আবাসিক শিক্ষক বা হাউজ টিউটরদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবেন। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল উম্মি তারিন। সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম এবং সহ সাধারণ সম্পাদক পদে রেদওয়ানা খাওলা দায়িত্ব পেয়েছেন।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা. খাদিজা খাতুন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোছা. সায়মা খাতুন ও লস্কর রুবাইয়াত জাহান। এর আগে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে হেনস্তার শিকার অহনা

1

শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্য উপদেষ

2

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়

3

লিভারপুলের সঙ্গে ড্র করেও শীর্ষে রইল আর্সেনাল

4

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

5

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

6

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

7

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

8

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

9

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

10

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

11

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

12

তাহসানের কারণেই ৮ বছরের গোপন প্রেম সামনে আনেন ফারিণ

13

হানিয়ার বিয়ের জন্য ২০২৬ সাল শুভ নয়, দাবি জ্যোতিষীর

14

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

15

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

16

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

17

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

18

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

19

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

20