Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার একদিকে ধারাবাহিক নাটক ও সিনেমার শুটিং করছেন, অন্যদিকে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিক, ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন তিনি, যার সব পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সব মিলিয়ে দম ফেলার সময় নেই তার। 

কারণ সৌমাভ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘অটবী’র শুটিং শুরু হয়েছে। এর মাঝেই চলছে বিয়ের কেনাকাটা। ‘সাইকোলজিক্যাল থ্রিলার’ ঘরানার গল্পে আগে কখনো কাজ করেননি তিনি। এ মুহূর্তে সব মিলিয়ে অনেক নতুনের মধ্য দিয়ে জীবন কাটছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের তারিখ নিয়ে কোনো খোলাসা না করলেও বিয়ের পরিকল্পনার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

ছোট ও বড়পর্দার কাজ একসঙ্গে সামলাচ্ছেন কী করে? এমন প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন, দুই তরফেই অনেক সাহায্য পাচ্ছেন। তা ছাড়া পরিবার পাশে না থাকলে তার পক্ষে এই সময় সব কিছু সামাল দেওয়া সম্ভব হতো না। তিনি বলেন, আগে কখনো এমন চরিত্রে কাজ করিনি, তাই এই গল্প আরও আকর্ষণ করেছে।

অভিনেত্রী বলেন, পরের সপ্তাহ থেকে আইবুড়োভাত পর্ব শুরু হয়ে যাবে। কেনাকাটা চলছে। তার সঙ্গে শুটিংও চলছে। এই সময় যদি পরিবারের সাহায্য না পেতাম, তাহলে খুব অসুবিধায় পড়তাম।

আগামী ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা? কেমন সাজবেন, কী রঙের শাড়ি পরবেন সব ঠিক করে ফেলেছেন তিনি? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তারিখ এখনো ঠিক হয়নি। বিয়ের জায়গা নিয়েও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। তাই বিয়ের কার্ডের ডিজাইন দেওয়া হয়েছে, কী লেখা হবে এখনো বলা হয়নি। যাই হোক, তাতেও বেশি দিন নেই। সময় পেলেই তাই কেনাকাটা করছি। বিয়ের দিন তো লাল রঙের বেনারসিই পরব। তবে রিসেপশনে কী রঙ বাছব সেটাই ভেবে চলেছি সারাক্ষণ।

পরের সপ্তাহ থেকে আত্মীয়স্বজন, বন্ধুদের বাড়িতে আইবুড়োভাত পর্ব শুরু হবে। তিনি বলেন, আমায় আইবুড়োভাত খাওয়ালে, পাতে ভেটকির পাতুরি, মাটন বিরিয়ানি বা পোলাও-মাংস—তিনটার মধ্যে কিছু একটা দিলেই হলো। বেশি তো খেতে পারব না।অভিনেত্রী বলেন, আমার তাড়াতাড়ি মুখ ফুলে যায়। শেষে বিয়ের দিন ছবিতে ভালো লাগবে না। তাই বুঝে খেতে হবে। বিয়েতে কী কী খাবারের আয়োজন করেছেন অভিনেত্রী? মধুমিতা নিজে যেহেতু বাঙালি খাবার খেতে বেশি ভালোবাসেন। তাই চিংড়ি আর পাঁঠার মাংস থাকবেই।

মধুমিতা বলেন, নলেন গুড় আমার প্রিয়। কিছু একটা পদ তো থাকবেই। দেখা যাক কী থাকে। সবটা বলতে চাই না। নায়িকাকে বধূবেশে দেখতে বেশ আগ্রহী তার অনুরাগীরা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

1

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

2

কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

3

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

4

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

5

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রা

6

পাক ব্রিগেড নিয়ে ট্রল বলি অভিনেতাদের

7

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

8

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

9

আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৫

10

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

11

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

12

পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস

13

দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

14

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

15

ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি: ফিদান

16

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

17

বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান

18

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

19

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

20