Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

বিনোদন ডেস্ক : হরিয়ানার কর্নলে একটি স্টেজ শো চলাকালীন প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হওয়ার ঘটনায় এবার জোরালো প্রতিবাদ জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বলিউড অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সম্প্রতি কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মঞ্চে ওঠার সময় বিপত্তির মুখে পড়েন মৌনী রায়। অভিযোগ অনুযায়ী, ছবি তোলার অজুহাতে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরেন। সেই ভিড়ের মধ্যেই বয়সে প্রবীণ দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা কয়েকজন পুরুষ অশালীনভাবে অভিনেত্রীর শরীরে হাত দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন মৌনী। তিনি লেখেন, মঞ্চে ওঠার পথে কয়েকজন ব্যক্তি তার কোমরে হাত রেখে ছবি তুলছিলেন। তিনি আপত্তি জানিয়ে তাদের হাত সরাতে বললে বিষয়টি তারা হালকাভাবে নেয়নি। পুরো ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান অভিনেত্রী।

মৌনীর এই প্রতিবাদী অবস্থানকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা নতুন বছর পার করেছি, ২০২৬ সালে বাস করছি। কিন্তু বাস্তবতা হলো- কিছুই বদলায়নি। এখনও নারীরা হেনস্তার শিকার হচ্ছেন।’

শুভশ্রী আরও লেখেন, ‘মহিলাদের এখনও অনেকের কাছে ভোগ্যপণ্য হিসেবেই দেখা হয়। মৌনীর সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মৌনী, তুমি ভীষণ সাহসী। তুমি শুধু নিজের হয়ে নয়, অসংখ্য নারীর হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছো। তোমাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

এই ঘটনায় ফের একবার বিনোদন জগতসহ সমাজে নারীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর জন্য মৌনীর সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন বহু তারকা ও ভক্ত।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

1

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

2

সিলেট পর্বে দলে অনুপস্থিত ইমরুল কায়েস

3

যে ৭ কারণে রোজা ভেঙে যায়

4

বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

5

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

6

১০০ বছরেও আরেকজন রোকেয়া আসেনি—এটাই আমাদের ব্যর্থতা

7

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

8

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

9

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কানাডিয়ানদের কঠোর বার্তা

10

গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

11

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

12

পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আজহার আলী

13

যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ

14

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

15

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

16

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

17

‘ইরানিদের বিরুদ্ধে অপরাধ’, ভবিষ্যতে খামেনির বিচার করবেন পাহল

18

আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব: ঐন্দ্রিলা

19

সংবিধান সংস্কার পরিষদ: শপথবাক্যে কী আছে?

20