Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৪৮ বছরে প্রথম বারের মতো এমন রেকর্ড দেখতে চলেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার অ্যাশেজের অভিযান। তার আগে বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড চোটের কারণে ছিটকে গেছেন। এই সময়েই অস্ট্রেলিয়া এক বিরল ইতিহাস গড়তে চলেছে। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার তাদের একাদশে সুযোগ পেলেন দুই আদিবাসী ক্রিকেটার।

প্রথম টেস্ট হবে পার্থে। দুই দিন আগে একাদশ ঘোষণা করেছিল ইংল্যান্ড। আজ অস্ট্রেলিয়াও একাদশ ঘোষণা করেছে। স্কট বোল্যান্ডের থাকা আগেই নিশ্চিত ছিল। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্রেন্ডন ডগেট। দুজনই আদিবাসী ক্রিকেটার। একসঙ্গে দুজন ঢোকার ঘটনা এই প্রথম। এর আগে জেসন গিলেস্পি ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী টেস্ট ক্রিকেটার। পরে যুক্ত হন বোল্যান্ড। এবার এই তালিকায় যোগ হলেন ডগেট।

পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মিচেল স্টার্ক। তাঁর সঙ্গে বোল্যান্ড ও ডগেট সামলাবেন বোলিং। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফিরে এসেছেন ক্যামেরন গ্রিন। তিনি জায়গা নিয়েছেন বো ওয়েবস্টারের জায়গায়। ওয়েবস্টার সাতটি টেস্ট খেলেছেন। পেয়েছেন চারটি ফিফটি ও আটটি উইকেট। ঘরোয়া ক্রিকেটেও তিনি ভালো খেলছিলেন। তবে ইনজুরি কাটিয়ে গ্রিন পুরো শক্তিতে ফিরেছেন। তাই তাঁর ওপরই আস্থা রেখেছে অস্ট্রেলিয়া।

টপ অর্ডারে প্রথমবার জায়গা পেলেন জ্যাক ওয়েদারেল্ড। ৩১ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরিতে ৫৩২২ রান করেছেন। তিনি ওপেনিং করবেন উসমান খাজার সঙ্গে। এর ফলে ২০১৯ সালের পর প্রথমবার এক টেস্টে একসঙ্গে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। তখন শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল কার্টিস প্যাটারসন ও জাই রিচার্ডসনের। ২০১১ সালের অ্যাশেজে একসঙ্গে অভিষেক হয়েছিল খাজা ও মাইকেল বিয়ারের।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা

1

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

2

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

3

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

4

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের তিন সাবেক অধ্যক্ষে

5

জন্মদিনে ঝলমলে মিম

6

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

7

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপ

8

কুড়িগ্রাম-৪ এ জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী : পারিবারিক

9

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

10

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

11

২ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

12

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল

13

কেন ইউক্রেন যুদ্ধ থামাতে পারছেন না ট্রাম্প?

14

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

15

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

16

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

17

জয়পুরহাটে দুইটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

18

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও

19

ফের টেস্টের অধিনায়কত্ব নেয়ার কারণ জানালেন শান্ত

20