
ডেস্ক নিউজ : রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
• সকাল ১০টা : নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় অফিসে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
• দুপুর ১২টা : গুলশান চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বসবেন কূটনীতিকরা।
• সন্ধ্যা ৫টা : কেন্দ্রীয় শহীদ মিনারে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনসিপির কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট : বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
• বিকাল ৩টা ৩০ মিনিট : আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।