বিনোদন ডেস্ক : ভালো নেই জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়েছে তার। এ ছাড়াও দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরো দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার কোষ যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক-পঞ্চমাংশ (২২ শতাংশ) বাদ দিতে হয়েছে। চিকিৎসা শুরুর পর থেকেই অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন একরকম বাঁচার লড়াইয়েই আছেন অভিনেত্রী।
