প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিউজে)। শনিবার। (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)'র ৯টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক।
এ সময় বক্তব্য কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাশেদুজ্জামান তাওহীদ, সাওরাত সোহেল, খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক দৈনিক কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ। সমাবেশে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ speednewsbd.com