
বিনোদন ডেস্ক : জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয় সহ নানা প্রসঙ্গে মুখ খুলেছেন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তারকা সেখানে শাকিব খানের প্রসঙ্গেও কথা বলেন।
নানা সময়েই বিভিন্ন শোরুম উদ্বোধনে অংশ নিতে দেখা যায় এ চিত্রনায়িকাকে। তা নিয়ে অনেকের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। এসবের জবাবে অপুর ভাষ্য, ‘কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই তো সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে, তারা কিন্তু আসলে এনগেজ করে। একটা ওপেনিংয়ের মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়।’ কথা বলার এক পর্যায়ে সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে অপু বলেন, ‘তিনি আমাদের অনেক বড়মাপের একজন অভিনেতা। তাকে সম্মান এবং তার অবস্থানটা অনেক উর্ধ্বে। আমি বলব চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক।’