প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
স্বল্পমেয়াদি ভিসার শর্ত শিথিল করল চীন

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ভিসা আবেদন আরও সহজ করার জন্য এখন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেওয়া হয়েছে।
তবে ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন, যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ speednewsbd.com