
স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২৮ নভেম্বর) রয়্যাল কোর্ট তার বিরুদ্ধে এ রায় দেন। ঘটনা গত আগস্টের। দ্বীপ জার্সিতে ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে পাপুয়া নিউগিনির হয়ে খেলতে গিয়েছিলেন এ উইকেটরক্ষক ব্যাটার। এর মধ্যে দুটি ম্যাচ খেলেছিলেনও।
বাকি ম্যাচগুলোর আগে অপরাধে জড়িয়ে গ্রেফতার হন তিনি। গত ২৫ আগস্ট স্থানীয় সময় রাত আড়াইটার কিছুটা আগে সেন্ট হেলিয়েরের হিলারি স্ট্রিটে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, হোটেলে ফেরার পথে এক নারীর পথরোধ করে তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন এবং ফোন ছিনতাই করেন ডরিগা। ওই দিনই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরের দিন তার বিরুদ্ধে ছিনতাইয়ের আনুষ্ঠানিক অভিযোগ এনে জার্সির ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। সেখানে তিনি অপরাধ স্বীকার করেন।