প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়।
এর আগে, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদন করা হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকের বৈঠকে এই গণভোট আয়োজনে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ speednewsbd.com