
ডেস্ক নিউজ : দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২৪ নভেম্বর বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৭ দল। আর এই সিরিজের জন্য আজ সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দলে অবশ্য জুনিয়র সব তারকা ক্রিকেটারই রয়েছেন। অদ্রিত ঘোষ নিয়মিত দলটির হয়ে রান করে আসছেন। এছাড়া সামি, কাওসাররাও রয়েছেন ১৫ সদস্যের দলে।
মোহাম্মদ সামি, কাওসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার, নুবায়েত আলম।