প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল পঞ্চম দিনে আর মাত্র ৪ উইকেট শিকার করলেই কাঙ্খিত জয় পেয়ে যাবে টাইগাররা।
চতুর্থ দিনের খেলা শেষে আয়ারল্যান্ড চতুর্থ ইনিংসে ৫০৯ রানের টার্গেট তাড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে। ৫০ রান করে সাজঘরে ফিরেছেন হ্যারি টকার। ৩৪ রানে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ speednewsbd.com